সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া সেনানিবাসের উদ্যোগে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সহযোগীতায় বগুড়া সেনানিবাসের অফিসার্স, সৈনিক ও তাদের পরিবারবর্গ এবং সর্ব সাধারণের জন্য দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান “হিমেল স্পন্দনে” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন এর জি.ও.সি এবং বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ।
আরোও উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেলবৃন্দ সহ অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, সৈনিক ও তাদের পরিবারবর্গ এবং পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা।
Facebook Comments Box

মন্তব্য করুন