১৫ই আগস্ট’২০১৯ জাতীয় শোক দিবসে মুক্তিযুদ্ধের অগ্রনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যাঁরা জীবিত আছেন তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস’কে শক্তিতে পরিণত করে দেশকে সন্ত্রাস এবং জঙ্গীবাদ মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে একযোগে কাজ করার জন্য শরীয়তপুর জেলার সকল নাগরিকদের আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box