১ জানুয়ারী বুধবার গোসাইরহাটে অত্যন্ত জাকঝমক পূর্নভাবে আনন্দমুখর পরিবেশে নতুন বছরে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। গোসাইরহাটে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৮০ হাজার বই বিতরণ করা হয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেসরকারী কিন্ডার গার্টেন, ব্র্যাক শিক্ষা স্কুল ও ইবতেদায়ী মাদ্রসাসহ মোট ১৭৫টি বিদ্যালয়ের মধ্যে ৯৬ হাজার ৪৮৫টি বই বিতরণ করা হয়েছে। এই উপলক্ষ্যে উপজেলার সকল স্কুলে নতুন বছরে নতুন বই বিতরণ উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ করে ছাত্রছাত্রীদের মাঝে ২০২০ সনের পহেলা জানুয়ারী নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ ও প্রশাসন।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, ২নং দাসের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন প্রমুখ।