শরীয়তপুরের গোসাইরহাট থানাধীন কোদালপুর ইউনিয়নাধীন মিছির আলী মোল্লাপাড়া সাকিনস্থ এলাকার নিজ বসতবাড়ি থেকে বুধবার (১ ডিসেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮০ পিচ গোলাপী রংয়ের ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশের একটি প্রতিনিধি দল।
আটককৃত ব্যক্তি গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মিছির আলী মোল্লাপাড়া গ্রামের আক্তার মাদবরের ছেলে ফয়সাল মাদবর(৩৩)।
এ বিষয়ে ডিবি ওসি কবিরুল ইসলাম রুদ্রবার্তাকে বলেন, একটি ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পায় ডিবি পুলিশ। তারই সূত্র ধরে এসআই তপন কুমার সাহার নেতৃত্বে ডিবি পুলিশের একটি প্রতিনিধি দল গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মিছির আলী মোল্লাপাড়া গ্রামের ফয়সাল মাদবরের বাড়িতে অভিযানে গিয়ে তাকে তল্লাশি করে ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ বিষয়ে এস আই তপন কুমার সাহা বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল এর ১০(ক) ধারার অপরাধে একটি মামলা দায়ের করেন।