১১ জানুয়ারি শনিবার দুপুর ১ টা ৩০ মিেিনটে শরীয়তপুর জেলা ডিবি পুলিশের অভিযানে গোসাইরহাট থানা এলাকা হতে ভূয়া সিআইডি পুলিশের এসআই পরিচয়ধারী মোঃ জাহাঙ্গীর আলম(৩৫), পিতা- মোঃ আব্দুস সামাদ, সাং- চাপারডাঙ্গী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা যার বর্তমান ঠিকানা- গোসাইরহাট বাজার, থানা- গোসাইরহাট, জেলা- শরীয়তপুরকে আটক করে।
উক্ত আসামী জাহাঙ্গীরকে বিভিন্ন লোকজন সিআইডি পুলিশের এসআই পরিচয়ে চিনে এবং সে এভাবেই সকলের কাছে পরিচয় দিয়ে আসছিলো। এমতবস্থায় শরীয়তপুর জেলা ডিবি পুলিশের এসআই/(নিঃ) মোঃ টুটুল সহ সঙ্গীয় ফোর্স গোসাইরহাট বাজারে মামলা সম্পর্কে লোকজনের সাথে কথাবার্তা বলাকালীন সময়ে উক্ত আসামী জাহাঙ্গীর আলম নিজেকে সিআইডি মাদারীপুরের এসআই পরিচয় দেয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় প্রকৃতপক্ষে সে কোন পুলিশের এসআই নয়। এই সংক্রান্তে উক্ত আসামী মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মামলা রুজু করা হয়েছে।