পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় ভাষা এবং জাতীয় পরিচয়। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে এগিয়ে যাচ্ছে। একারণে তাঁেক ঘিরেই বাংলাদেশের মানুষে স্বপ্ন। তার সেই স্বপ্নপূরনের লক্ষ্যে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।
মুজিব শতবর্ষ পালন উপলক্ষ্যে শুক্রবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অনল কুমার দে’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন পাহাড়, আবুল হাসেম তপাদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, আলহাজ্ব সামসুল হক খান, ওহাব বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা হযরত আলী, নুরুল আমিন কোতোয়াল, একেএম ইসমাইল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, আব্দুর রাজ্জাক পিন্টু, এসএম আমিনুল ইসলাম রতন, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব খবিরুজ্জামান বাচ্চু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, সদস্য রফিকুল ইসলাম কেতোয়াল, ফারুক আহাম্মদ তালুকদার, এনায়েত উল্যাহ মুন্সী, আব্দুস সালাম হাওলাদার, ডা. খালেদ শওকত আলী, সুলতান মুন্সী, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আমির হোসেন খান, সখিপুর থানার সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক মানিক সরকার, জাজিরার সভাপতি জিএম নুরুল হক, সাধারন সম্পাদক আবু তালেব চৌকিদার, নড়িয়া উপজেলার সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, ডামুড্যা উপজেলার সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ, গোসাইরহাট উপজেলার সভাপতি শাহজাহান শিকদার, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি তোফাজ্জেল মোড়ল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার প্রমূখ।
বিশেষ অতিথি’র বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় এগিয়ে এনেছে।

মন্তব্য করুন