বন্ধু বলে-
সাংবাদিকতা পেশায় কি অনেক মজা?
আমি বলি-
এটা তো মজা নয়,
নিজের কাধ থেকে হালকা হয়,
দুষ্ট মানুষের বোঝা।
বন্ধু বলে-
তাহলে বন্ধু এই পেশাটা আমার দরকার,
আমি বলি-
এই পেশাকে নেশা হিসাবে নিলে
ক্ষেপবে সরকার।
বন্ধু বলে- নেশা হিসেবে নিলে
কেন ক্ষেপবে সরকার?
আমি বলি-
যদিও এই পেশায় ক্ষেপবে সরকার,
তবুও এই পেশাটা প্রত্যেক
সত্য মানুষের দরকার।
বন্ধু বলে-
সাংবাদিকতায় কি কি বিষয় থাকে?
আমি বলি-
দেশের উন্নয়ন ও অনুন্নোয়নের চিত্র থাকে,
বন্ধু বলে-
তাহলে সরকার কেন ক্ষেপবে তাতে?
আমি বলি-
সরকারের যেহেতু ইহাতে অনুন্নোয়নের
বৈশিষ্ট্য ফুটে ওঠে,
এজন্য, সরকার না বুঝে, যায় ক্ষেপে।
উন্নয়নের চিত্রে সরকার বেশি খুশি,
সাংবাদিকদের ইহাতে গোলামী বেশি।
দেশের ত্রুটি বিচ্যুতি যদিও
সরকারের দরকার বেশি,
তবুও দুষ্ট সরকারগুলো
ইহাতে হয় না খুশি,
সাংবাদিকদের তখনই দুঃখ যন্ত্রণা বেশি।
বন্ধু বলে-
তাহলে এই পেশায় তো অনেক সমস্যা,
আমি বলি-
বন্ধু ভয় নেই, জন্মিলে মরিতে হয়,
করে যাও তপস্যা।



মন্তব্য করুন