পেট্রোল বোমা মেরে বা অগ্নিসংযোগ করে দিল্লি থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে আনা যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
যমুনা টিভির প্রতিবেদনে জানানো হয়, ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন কার্যত একটি বিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এবং বাংলাদেশে কিংবা বিশ্বের কোথাও এদের কোনো জায়গা নেই। দেশে বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি একটি ক্ষুদ্র গোষ্ঠী মেনে নিতে পারছে না বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান সরকারের অবস্থানের কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, সরকার সহনশীল এবং আগের স্বৈরাচারের মতো মানুষের ওপর গণহারে দমন-পীড়ন চালাতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত দৃশ্যমান ও গ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, সরকার সবার জন্য সুযোগ নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।



মন্তব্য করুন