যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। জেলা প্রশাসন, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা পরিষদ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, শরীয়তপুর পৌরসভা, স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠণ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজী আবু তাহের ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মামুনুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জেলা ও দায়রা জজ আদালতের পক্ষে যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলমসহ কর্মকর্তা-কর্মচারী, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদারসহ জেলা পরিষদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ অন্যান্য নেতৃবৃন্দ, সদর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলা পরিষদের পক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, শরীয়তপুর পৌরসভার পক্ষে মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, প্যানেল মেয়র বাচ্চু বেপারী ও হোসেন আলমগীরসহ অন্যান্যরা, সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্যরা, জেলা ও সদর উপজেলা যুবলীগের পক্ষে জাহাঙ্গীর মৃধা ও মোঃ বিল্লাল হোসেন দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগের পক্ষে আব্দুস সালাম ও তাইজুল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের পক্ষে যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান ভুলুসহ ইলেকট্রনিক, প্রিন্ট, বিএমএসএফ ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সংগঠণের পক্ষে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৮ টায় শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পায়ে হেটে র‌্যালীর ন্যায় প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরিতে জেলা প্রশাসক কাজী আবু তাহের ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মামুনুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জেলা ও দায়রা জজ আদালতের পক্ষে যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলমসহ কর্মকর্তা-কর্মচারী, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদারসহ জেলা পরিষদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ অন্যান্য নেতৃবৃন্দ, সদর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলা পরিষদের পক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, শরীয়তপুর পৌরসভার পক্ষে মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক, প্রিন্ট, বিএমএসএফ ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সংগঠণের পক্ষে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। সকাল সাড়ে ৯ টা থেকে শহীদ মিনার চত্ত্বরে শিশু হতে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বাদ জুম্মা বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, বিভিন্ন মসজিদে সুবিধামতো সময় নামাজ শেষে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, ২১ ও ২৩ ফেব্রুয়ারি প্রতিদিন শহীদ মিনারে সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক এবং সারাদিন বইমেলা, ২১ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ৬টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া এ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন আয়োজন করেন।