শরীয়তপুরের গোসাইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৬ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা, জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা হয়। সাড়ে আটটায় কোরআন খতম ও নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান করা হয়, সকল মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদখানি অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়, শোক র্যালী গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় শোক সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহি অফিসার মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান সিকদার, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা শোয়েব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মোহাম্মদ শাজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক, উজ্জ্বল মাতাব্বর, গোসারহাট পৌরসভার কাউন্সিলর হুমায়ুন শিকদার, গোসাইরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মিন্টু ব্যাপারী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউসুফ ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন নয়ন দেওয়ান প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের ১০ জনকে প্রধানমন্ত্রী ঘোষিত ২হাজার ৫শত টাকা করে টাকা অনুদান প্রদান করা হয়, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ নতুন ভবন প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। ইসলামী ফাউন্ডেশন গোসাইরহাট শাখা এর উদ্যোগে মসজিদ কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন