শরীয়তপুরের গোসাইরহাটে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) দ্বিতীয় পর্যাযয়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক, আইসিভিজিডি, মোস্তফা কামাল। গোসাইরহাট উপজেলা নির্বাহি অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফজলুর রহমান, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, শরীয়তপুর, রাফিয়া ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান, প্রজেক্ট ম্যানেজার,ই্এসডি, মনিরুজ্জামান সোহেল প্রমুখ।
উল্লেখ্য, পূর্বে ভিজিডি উপকার ভোগীদের মাঝে শুধুমাত্র চাল বিতরণ করা হতো এখন এই উপকারভোগীদের মধ্যে ১৫ হাজার করে টাকা সরকার কর্তৃক প্রদান করা হবে। মহিলাদের ক্ষ,তায়ন ও সমতায়নের লক্ষে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রমগুলো সম্পাদন করছে সরকার। শরীয়তপুরের মধ্যে শুধুমাত্র গোসাইরহাট উপজেলায় এই প্রকল্পটি চালু হয়েছে। গোসাইরহাট উপজেলার ২০৭৭ ভিজিডি উপকারভোগীর মধ্যে ১৭০০জন আইসিভিজিডি উপকারভোগী থাকবেন। হাঁস-মুরগী পালন, মাছ চাষ ও গৃহস্থালি অন্যান্য কাজ করে স্বাবলম্বি হওয়ার উদ্দেশ্যে আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউ এফপি) এর কারিগরি সহযোগিতায়, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট এর কৌশল সহযোগিতায়, মহিলা বিষয়ক কর্মকর্তা, গোসাইরহাট কর্মসূচীটি বাস্তবায়ন করবে। গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ জনকে ১৫০০০ টাকার কার্ড বিতরণের মাধ্যমে এই প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। উপজেলা ইদিলপুর ইউনিয়নের পপি ও পারুল বেগম, নলমুড়ি ইউনিয়নের আছিয়া বেগম, গোসাইরহাট ইউনিয়নের শাহজাদী বেগম এবং কোদালপুর ইউনিয়নের নার্গিস বেগম কে ১৫ হাজার করে টাকা বিতরণ এর মাধ্যমে কার্যক্রম শুভ উদ্বোধন হয়।

মন্তব্য করুন