জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিজস্ব ভবন গোসাইরহাট শাখার আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং শরীয়তপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৫ আগষ্ট বাংলাদেশ কৃষি ব্যাংক শরীয়তপুর মুখ্য অঞ্চলের আয়োজনে বেলা সাড়ে ১১টায় কৃষি ব্যাংক গোসাইরহাট শাখার আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বিকাল ৪টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মো: খালেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতী প্রসন্ন দত্ত, ফরিদপুর উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা মো: মেহেদী হাসান।

শরীয়তপুর মুখ্য অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে ও ফরিদপুর বিভাগ সিবিএ-এর সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার-এর সঞ্চালনায় শরীয়তপুর মুখ্য অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দোয়া ও আলোচনা সভায় বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে শহীদদের স্মৃতিচারণ করা হয় ও ১মিনিট নিরবতাসহ আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মন্তব্য করুন