শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে সিনিয়র মৎস কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস অফিসার মো. হাসিবুল হক। তিনি জানান বাংলাদেশে এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, দেশে বছরে ৪৩ দশমিক ৮৪ লক্ষ মেট্রিক টন মৎস উৎপাদন হয়। উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়, ইলিশ উৎপাদনকারী ১১ টি দেশের মধ্যে বিশ্বে প্রথম, আভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ আহরণে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামীকাল ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
কর্মসূচীর অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে ব্যানার ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা করা হবে এবং মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ৩ সেপ্টেম্বর। মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন