শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান৷
রবিবার ২৯ আগস্ট সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করেন৷

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলমগীর হুসাইন৷
আরো উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসিবুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারঃ সাধারন সম্পাদক দেওয়ান মো. শাজাহান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সাইফুল্লাহ কাওসার, সাহেদ আহমেদ প্রমূখ।