র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে মঙ্গলবার ১২ অক্টোবর শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন পট্টি ব্রিজ এর উপর অভিযান পরিচালনা করে মোঃ টিপু মোল্যা(৩৮) কে ইয়াবাসহ হাতে নাতে আটক হয়েছে।

।এসময় আটককৃত আসামীর নিকট হতে ৯৭ পিছ ইয়াবা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।