শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চন্দ্রপুরের কৃতি সন্তান আঃ সালাম খান বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন নিয়ে নিজ ইউনিয়নে জনতার মাঝে ফিরে এসেছেন।

বুধবার ১৩ অক্টোবর বিকেলে ঢাকা থেকে সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুজাফফর জমাদ্দর সহ নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি চন্দ্রপুরে এসে পৌছান। এসময় ইউনিয়নের শত শত মানুষ বাজারে জড়ো হয়ে সালাম খানকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। এসময় ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিল করেন ইউনিয়নের সাধারণ মানুষ।

আঃ সালাম খান নৌকার মনোনয়ন পেয়ে নিজ এলাকায় ফিরে সর্বস্তরের জনগনের ভালবাসায় সিক্ত হন। তিনি আসবেন এমন খবর পেয়ে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিলে জনতার ঢল নামে চন্দপুর বাজারে।

জেলা আওয়ামীলীগের সদস্য মরহুম আব্দুর রশিদ খানের সুযোগ্য সন্তান আঃ সালাম খান সোমবার নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ার পর বুধবার নিজ এলাকায় আসেন। এদিকে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকার প্রার্থীকে বরণ করে নিতে আনন্দ মিছিলের আয়োজন করেন।
নিজ এলাকায় পৌছে মানুষের ভালবাসায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালাম খান।
তিনি নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার ঋণ শোধ করতে পারবোনা।
আমি সব সময় আপনাদের পাসে থাকবো। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর কারণে আমি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছি। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।