আসন্ন গোসাইরহাট পৌরসভা নির্বাচনে নানান ধরনের বাঁধা বিপত্তি উপেক্ষা করে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন গোসাইরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল আউয়াল সরদার। ইতিমধ্যে ভোটের মাঠে তার জনপ্রিয়তা বেড়েছে।
গোসাইরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের সবগুলোতেই নির্বাচনী ক্যাম্প, মাইকিং ও পোস্টারসহ বিভিন্ন মাধ্যমে চালিয়ে যাচ্ছেন নারকেল গাছ প্রতীকের প্রচারণা। গোসাইরহাট পৌরসভা গঠনের দীর্ঘ দেড়যুগ পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় কর্মী ভোটাররাও রয়েছেন ব্যাপক উৎসাহ উর্দীপনার মধ্যে।
মেয়র প্রার্থী আব্দুল আউয়াল সরদারের সাথে দিনরাত পরিশ্রম করে, গোসাইরহাট পৌরসভার ধীপুর, বিনোটিয়া, দাসের জঙ্গল, মহেশ্বর পট্রি, স্বর্ন বালিয়া, খোদের জঙ্গল, হাটুরিয়া, মহিষকান্দিসহ প্রতিটি গ্রামের প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন তার বিশাল কর্মী বাহিনী।
স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানাযায় ভোটের মাঠে জনপ্রিয়তা বেড়েছে নারকেল গাছ প্রতীকের আব্দুল আউয়াল সরদারের।
আগামী ১৭ জুলাই গোসাইরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার বিষয়ে গোসাইরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল আউয়াল সরদার বলেন, আমার নারকেল গাছ প্রতীকের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রতিদিনই নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার কর্মী ভাইদের তার পরেও আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি, নির্বাচনের শেষ মূহুর্ত পর্ষন্ত ভোটের মাঠে লড়াই করে যাবো। কিছুদিন আগে তার প্রচার মাইক ও অটো রিক্সা ভাংচুর করা হয়েছে বলেও জানান তিনি।
গোসাইরহাট পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, পৌরসভা নির্বাচনে যেভাবে সুষ্ঠু পরিবেশ তৈরী করা যায় আমরা সেই পদক্ষেপ নেবো, ইতিমধ্যে দু-একটা ঘটনা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করেছি।

মন্তব্য করুন