শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক এবং নাগের পাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম (নজরুল) মুন্সীর হত্যাকীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নাগেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগন। রোববার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যায়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে নিহত নজরুল ইসলামের মা, বোন, ছেলেসহ নাগেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত থেকে সরকারের কাছে নুরুল ইসলাম (নজরুল) মুন্সীর হত্যাকারী আব্দুল মন্নান মুন্সী, এমরান সারেং, মজিবর সারেং, মোশারফ সারেং, হানিফ (মিন্টু) সরদার, ছালাম সরদার, আবুল সরদার জামাল সারেং, দেলোয়ার সারেং, মাসুদ সরদার, পাবেল সরদার, রিপন বালীগংদের ফাঁসির দাবী করেন।
নিহত নজরুল ইসলামের মা মোসাম্মৎ তাহমিনা বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যার করছে, আমার বুক খালি করছে আমি তাদের শাস্তি চাই আমি মরার আগে তাদের ফাঁসি দেখতে চাই।
নিহত নজরুল ইসলামের বোন মোসাম্মৎ লাইজু আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারী কর্মকর্তাদের কাছে একটাই দাবী যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের যেন দ্রুত বিচার করা হয়, তাদের যেন ফাঁসি দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২০১৭ সালের ৩০ নভেম্বর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও নাগের পাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম (নজরুল) মুন্সী প্রতিবেশিদের সাথে নাগেরপাড়া বাজার থেকে অটোবাইকে করে বাড়ী যাওয়ার সময় ভদ্রচাপ গ্রামের নয়াবাড়ী ব্রিজের কাছে পৌছলে, তখন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আসামীগণ এলোপাথারি কুপিয়ে নুরুল ইসলাম (নজরুল) মুন্সীকে হত্যা করে। পরে গত ২০১৭ সালের ১ ডিসেম্বর নুরুল ইসলামের মা মোসাম্মৎ তাহমিনা বেগম বাদী হয়ে আব্দুল মন্নান মুন্সী, জামাল সারেং, দেলোয়ার সারেংসহ ২৪ জনকে আসামী করে গোসাইরহাট থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় জামাল সারেং ও রুবেল সরদার আটক হয়ে কারাগারে আছেন। আর বাকি আসামীগন কিছু জামিনে রয়েছেন এবং সাতজন মুল আসামী পালিয়ে বেড়াচ্ছেন।

মন্তব্য করুন