শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ কুদ্দুস হাওলাদার এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) রাত ৯টায় উপজেলা যুব সমাজ ক্লাবের আয়োজনে উপজেলা ক্লাব সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গোসাইরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলী আকবর সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ কুদ্দুস হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন।
ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর শিক্ষক বেলায়েত সরদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল সরদার, তপন ঘোষ, তাপস ঘোষ, দেলোয়ার সরদার, উত্তম কর্মকার, লোটন সরদার, করিম শিকদার, মাসুমসহ উপজেলা যুব সমাজ ক্লাবের সকল সদস্যরা।
এ সময় যুব সমাজ ক্লাবে উপস্থিত বক্তারা বলেন, বিদায় দিতে মন চায়না, তবুও বিদায় দিতে হয়, বিদায় নামক শব্দটিকে। বিদায়ের হাত ধরেই আপনার জীবনে নতুন কিছুর যাত্রা শুরু হোক। স্যার আপনি দীর্ঘ প্রায় ৯টি বছর গোসাইরহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ছিলেন যার কারনে প্রাথমিক স্তরে এক সোনালী যুগের সূচনা হয়েছে। ৯টি বছর গোসাইরহাটের মানুষের মাঝে এমন ভাবে মিশে গিয়েছিলেন মনে হয়েছে আপনি গোসাইরহাটের সন্তান। নিজের জন্মস্থান মনে করে এই উপজেলার যুব সমাজকে আপন করে নিয়েছিলেন। নিজ এলাকা মনে করে গরীব, অসহায়, মসজিদ, মাদ্রাসাসহ সকল স্তরে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনার কাজের গুণাবলি বলে শেষ করা যাবেনা। যেখানেই থাকবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং সমাজের আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা প্রাথমিক সহ-শিক্ষা অফিসার মোঃ কুদ্দুস হাওলাদার বলেন, বিদায় বেলায় আপনারা সবাই আমার জন্য যে আয়োজন করেছেন তা আমি কখনোই ভুলবো না। এই ৯টি বছর আপনাদের সাথে ছিলাম। আপনারা আমার সাথে যেভাবে মিশেছেন আমার কখনোই মনে হয়নি যে, এই গোসাইরহাট আমার এলাকা না। আমি সবসময় আপনাদের মনে রাখব আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।

মন্তব্য করুন