শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের কাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মলবার ১আগস্ট বিকেলে আলাওয়ালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গরিবের চর মহীসুন্না দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গরিবের চর মহীউসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, গরিবেরচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ, পেদা কান্দি জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা কেরামত আলী, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, মাওলানা নূরে আলম, মাওলানা শফিকুল ইসলাম আহত জয়নাল আবেদীনের ছোট ভাই মাওলানা ইয়াসিন প্রমুখ।
বক্তারা কিশোর গেং মাদক ব্যবসায়ী আতিকুর রহমান শুভ সহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, মামলা করতে থানায় গেলে মামলা নিতে গড়িমসি করলে আমাদের মনে সন্দেহ জাগে প্রশাসন আসামির পক্ষ থেকে সুবিধা নিয়ে আসামীদের পক্ষে কাজ করছে।

গত ২৯ জুলাই রাত ৮টার দিকে আলাওলপুর ইউনিয়নের উত্তর কোদালপুরের মফিজ মাস্টার কান্দি গ্রামের আলী আহমদ হাওলাদারের ছেলে কিশোর গ্যাং মাদক সেবী ও মাদক ব্যবসায়ী আতিকুর রহমান শুভ ও তার সহযোগীরা মাওঃ জয়নাল আবেদীন কে ডেকে নিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তার ওপর অতর্কিতভাবে চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে মাও: জয়নাল আবেদীন মাথা, নাক, হাত ও পিঠে গুরুতর জখম হন।