মানব পাচারকারীদের জিম্মিদশা থেকে সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে শরীয়তপুরের জাজিরায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
লিবিয়ায় আটকে নির্যাতনের শিকার হওয়া পরিবারের পক্ষ থেকে সোমবার ২৫ নভেম্বর বিকেলে জাজিরার বিকানগর ইউনিয়ন দৈনিক বাংলা একটি ক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদিক সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের বক্তব্যে উল্লেখ করেন, মানব পাচারকারী চক্র ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে নির্যাতনের পর মুক্তিপণ আদায় করছেন।
সংবাদ সম্মেলনে ভুক্ত ভোগী রফিক এর বাবা আইয়ুব আলী মোল্লা বলেন, জসিম মাদবর( ৩৭), পিতা :সাদেক মাদবর, সাং- বাচ্চু মাদবরকান্দি, ইউপি গোপালপুর, থানা -জাজিরা, জেলা :শরীয়তপুর।
প্রথমে আমি আমার ছেলেকে জসিম দালালের মাধ্যমে লিবিয়াতে পাঠায় ৫ লক্ষ টাকার চুক্তিতে। লিবিয়াতে বেতন বেশি না হওয়ার কারণে আমি দালাল জসিমের কথা মোতাবেক গত অনুমান ৮ মাস পূর্ব থেকে আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার ছেলের রফিক মিয়া (২১) কে লিবিয়া দিয়ে অবৈধভাবে ইতালিতে নেওয়ার কথা বলে। প্রথমে আমি দালাল জসিম এর প্রস্তাবে রাজি না হলেও তার প্রতারণার ফাঁদে পরে আমার ছেলেকে অবৈধভাবে ইতালিতে পাঠাতে রাজি হই। আমার সাথে দালাল জসিম এর সাথে মোট ১৩ লক্ষ টাকার চুক্তি হয়। জসিম আমার নিকট হতে ছেলেকে নেওয়ার উদ্দেশ্য করে গত অনুমান ৫ মাস পূর্বে প্রথম ধাপে পাঁচ লক্ষ টাকা নেয়। টাকা নেওয়ার ১৫ দিন পরে আমার ছেলেকে (রফিক) লিবিয়া নেয়। দালাল জসিম আমার বসত ঘর থেকে গেম দেওয়ার কথা বলে নতুন করে পুনরায় ৮ লক্ষ টাকা নেয়। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও আমার ইতালি নেওয়ার উদ্দেশ্যে গেম না হলে আমি দালাল জসিমকে জিজ্ঞেস করিলে দালাল জসিম আমাকে ধৈর্য ধরে আর কয়েকটা দিন দেখতে বলে। এর কিছু দিন পরেই দালাল জসিম আমাকে জানায়, আমার ছেলে ইতালির উদ্দেশ্যে গেম দিতে গিয়ে মাফিজাদের নিকট আটক হয়েছে। আমি ও আমার পরিবার ছেলের সাথে সম্ভাব্য পরিমাণ যোগাযোগ করার চেষ্টা করেও পারিনা। যাহার ধারাবাহিকতায় অজ্ঞাত একাধিক নাম্বার থেকে (০১৭০৭৫৯২০৭২,০১৫৪০৩৫৭৪৬১,০১৫৩৮১৩৯১৯০)আমার ও দেশের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৭৬৮৬১৭০১৭,০১৭৩৯০৬৩৬২৭,০১৭৬৮৬১৭০১৭)একাধিকবার ফোন করে আমার ছেলের জীবনের বিনিময়ে( ১৪ লক্ষ) টাকা দাবি করে। প্রথম অবস্থায় অজ্ঞাতনামা প্রস্তাবে আমিও পরিবারের সদস্যরা রাজি না হলে আমার ছেলে রফিককে অমানুষিক অত্যাচারের ভিডিও আমাদের মোবাইলে ইমোর মাধ্যমে দেখায় । আমরা তাদের দাবি করা টাকা না দিলে আমার ছেলে রফিক কে খুন করবে বলে হুমকি দেয়। ছেলের প্রতি এমন অসহনীয় অত্যাচার নির্যাতন দেখে আমি আমার সকল জায়গা জমি বসতবাড়িসহ বিক্রি করেও আত্মীয়-স্বজনের নিকট হতে ঋণ করে অজ্ঞাত জসিম (মাফিয়া)কে উল্লেখিত টাকা দিতে রাজি হই। আমিও পরিবারের সদস্যরা অজ্ঞাত জসিম মাফিয়া কথা মতে গত চলতি মাসের ১০ নভেম্বর তারিখে ৫ লক্ষ্য ৫০ হাজার টাকা দালাল জসিম এর নিকট দিয়ে আসি। এর ধারাবাহিকতায় চলতি মাসের গত ১৭ নভেম্বর পুনরায় অজ্ঞাত জালাল জসিম (মাফিয়া’র) কথামতো বাকি ৮ লক্ষ ৫০ হাজার টাকা দালাল জসিম এর নিকট হস্তান্তর করি।
অজ্ঞাত দালাল জসিমকে চলিত মাসের গত ১৮ নভেম্বর তারিখে সকাল অনুমান ৮টার সময়ে পুনরায় আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে আরো ৬ লক্ষ টাকা দাবি করে।
অজ্ঞাত জসিম দালালের দাবি দাওয়া পূরণ করা আমার ও পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ছেলের জীবন রক্ষার্থে তার পরে ও মোট ২৭ লক্ষ টাকা দেই।
তাই উক্ত ঘটনার বিষয় আমার আত্মীয় স্বজনের সাথে আলোচনা করিয়া জাজিরা থানায় দালাল জসিম এর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করি। উক্ত ঘটনায় স্থানীয় এলাকাবাসীর দাবি যেন প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অতি বিলম্বে অভিযোগ স্বাপেক্ষে দালাল জসিম এবং অজ্ঞাত ৪/৫ জনে নিয়ে করা মামলার সুস্থ তদন্তের সাপেক্ষে ভুক্তভোগী রফিককে পরিবারের নিকট হস্তান্তর করার দাবি জানাচ্ছি।
সম্মেলনে উপস্থিত ছিলেন ডা:ইসহাক, ইউপি মেম্বার মোঃ জসিম, কাশেম মাদবর মোঃ মঙ্গল মাদবর, মো:রুহুল আমিন, মো: মকবুল মাদবর, মো:রফিক শেখ, মো:আনোয়ার মাস্টার ও মো:দেলোয়ার মাদবর প্রমুখ।



মন্তব্য করুন