সংবিধান সংস্কার কমিশনের কাছে সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধী, সংযোজনীর প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবিধান সংস্কার বিষয়ক কমিটি’র প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন বিএনপির স্থানী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিন সকাল ১১টার দিকে প্রতিনিধি দল নিয়ে জাতীয় সংসদ ভবনে যান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির ক্যারেক্টার পরিবর্তন করে দেয়ার মত যেসব বিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল সেগুলোসহ নতুন কিছু প্রস্তাব আমরা দিয়েছি। রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য রাখার জন্য বিধান রেখেছি। পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, সংসদের উচ্চ-কক্ষের প্রস্তাব করেছি। অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোনর্টের হাতে এবং যথাযথভাবে নিয়ন্ত্রণের রাখার বিষয়ে প্রস্তাব দিয়েছি।



মন্তব্য করুন