এডুকো বাংলাদেশের অর্থায়নে এসডিএস পরিচালিত এ্যাম পাওয়ার প্রকল্পের অধীনে বেড়াচিকন্দী কিশোর-কিশোরী ও যুবক্লাবের সদস্যদেও অংশগ্রহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৪ উদযাপন করা হয়।

পক্ষকাল ব্যাপী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠানের প্রথম দিন ২৫ নভেম্বও বাংলাদেশ সহ সাড়াবিশে^ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৪ উদযাপনকরা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে“ নারী-কন্যার সুরক্ষাকরি, সহিংসতা মুক্ত বিশ^ গড়ি”। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৫ নভেম্বও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন জনবহুল স্থান প্রদক্ষিন করে বেড়াচিকন্দী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর বেড়াচিকন্দী কিশোর-কিশোরী ও যুবক্লাবের সদস্যদের সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এক বিরাট মানব বন্ধনকর্মসূচী পালন করা হয়। র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আলোচনা সভায় গুরুত্ব পায় বাংলাদেশের পিছিয়ে পড়া নারী ও কন্যা যারা বিভিন্ন অঞ্চলে গৃহকর্মীর কাজ করেন এবং পারিবারিক ভাবে যেসকল নারীরা দিন রাত এক কওে সাংসারিক কাজ কওে যান কিন্তু বিনিময়ে সেসকল নারী ও কন্যারা নূন্যতম কোন মজুরী পান না বা মজুরী থেকে বঞ্চিত হন।
বক্তারা তাদের বক্তব্যে এ বিষয়টি জোড়ালো ভাবে তুলে ধরেন এবং নারী দের ন্যায্য মজুরীনিশ্চিতকরারজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরপ্রতি দৃষ্টিআকর্ষণকরেন।
র‌্যালী, মানব বন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়াচিকন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাযহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিয়া বেগম, নির্বাহী পরিচালক ডিডিও অমলা দাস, ফোকাল পার্সন, এ্যাম পাওয়ার প্রকল্প ও উপ-পরিচালক, মানবসম্পদ বিভাগ, এসডিএস। এছাড়া অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এসডিএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলী ইসলাম মৃধা আশিক, প্রকল্প সমন্বকারী, এ্যামপাওয়ার প্রকল্প।
মাযহারুল ইসলাম বলেন, “ আমাদের দেশের নারী ও কন্যারা এই পুরুষ শাসিত সমাজে বিভিন্নভাবে নিগৃত হয়ে থাকেন। নারী ও কন্যারা বিভিন্নঅধিকার থেকে বঞ্চিত হোন। পথে-ঘাটে এমনকি পরিবারেও তারা নিরাপদ নন। এই অবস্থা থেকে উত্তরন হতে হলে আরো বেশিসচেতনতা মূলক কার্যক্রম গ্রহন করতে হবে। সরকারের যে আইন গুলো রয়েছে তারসঠিক প্রয়োগ করতে হবে। আজকে এই দিবস উদযাপনের মাধ্যমে আমরা সবাই শপথ করতে চাই, আজ থেকে যেন একজন নারীও কোন ধরনের নির্যাতনের স্বীকার না হয়।”