শরীয়তপুর ভাষা সৈনিক নারায়ণ চন্দ্র দে’র সম্পত্তির উপর রাস্তা নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
ভাষা সৈনিক নারায়ণ চন্দ্র দে’ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনল বাবুর শশুড়।
৩০ নভেম্বার সকালে অনল বাবুর শশুড়বাড়ি ভাংচুর হয়েছে। এমনই ঘটনায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত ভাষা সৈনিক নারায়ণ চন্দ্র দে’র জায়গার উপর পুরনো ভাংগা বাঁশ এলোমেলো ভাবে পরে আছে। জায়গাটিতে রয়েছে শ্মশান। শ্মশানের কোল ঘেঁষেই রয়েছে একটি রাস্তা। রাস্তাটি সরু ছিল। স্থানীয় জানান, বাঁশের বেড়া ভেংগে ইট বিছিয়ে রাস্তা প্রশস্ত করা নিয়ে এই ঝামেলা বাঁধে। এখানে তেমন কোন মারামারি বা ভাংচুরের ঘটনা ঘটেনি।
এবিষয়ে বাড়ির প্রয়াত নারায়ণ দের ছেলে রতন কুমার দে (৪০) বলেন, আমি ভোর বেলা ঠাকুস-ঠুকুস আলাপ পাইয়া বেড়োয়ে দেখি, বেড়া ভাংছে। বেড়া ভাংগোছ কেন? বললে তারা বলে, রাস্তা হইবো। আমি বললাম, এখনে আমার ভাতিজার কবর, শ্মশান খোলা। আমরা তো হাঁটার জন্য সাড়ে তিন ফিট জায়গা দিছি। আমরা রাস্তার জায়গা দিমু কে? বিগত কোন মেয়র রাস্তার জন্য এই জায়গা নেয় নাই। এই কথা বলার পরেই বাঁশ দিয়া পিটাপিটি শুরু কইরা দিছে। কারা মারধর করেছে জানতে চাইলে বলেন, ইসকেন পাহাড় এর ছেলে সুজন পাহাড়,মনির পেদা, মিলন ছৈয়াল সহ আরো অনেকে প্রায় এক-দেড়শো মানুষ। আপনারা কি চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা চাই। আমরা সাড়ে তিন ফিট রাস্তা দিয়েছি, এখন পাশের থেকে নেক। আমরা থেকে ৩ ফিট সাড়ে ৩ ফিট নিতে হলে পাশের থেকেও তো তা নিতে হবে। আমরা হিন্দু দেখে এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।
এসময় প্রয়াত নারায়ণ দের নাতি শুভ্রা (১৮) বলেন,আমর দাদু মানবতার খাতিরে হাঁটার রাস্তা দিয়েছিলো, হাঁটার রাস্তা থেকে এখন রিকশার রাস্তা নেয়ার জন্য আমাদের ওপর মরামারি করছে। এসব কিছু করছে প্রতিবেশী রব্বানী। আমরা এর সুষ্ঠ সমাধান চাই। আজকে আমরা হিন্দু বইলা এরকম অত্যাচার কইরা নিয়া যাইতে পারছে। পাশের দেয়াল ভেংগে তো নিতে পারে নাই। তারা মুসলমান বইলা কিছু করতে পারে নাই। শ্মশানের উপর ময়লা ফেলবে। পায়ের ধুলো পরবে! এটাতো আমরা মেনে নিতে পারবো না।
ঘটনাস্থল পরিদর্শনে এসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী বলেন, রাস্তা হচ্ছে সরকারি। আমার ব্যক্তিগত জায়গা যদি নিতে হয়। তাহলে সরকার একোয়ার করে নিবে। পৌরসভার একটা আইন আছে। আইন না মেনে কেন এটা করলো? আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং দোষীদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি। এমনিতেই আমরা ভীতির মধ্যে আছি। আপনারা জানেন ৫ তারিখের পরে সংখ্যালঘু সম্প্রদায়রা বিশেষ করে হিন্দু বৌদ্ধ খৃস্টান সবাই, আমরা আতংকের ভেতর আছি। আর এই আতংকের জন্য সরকারের কাছে বিভিন্ন দাবীও জানাচ্ছি। আমরা ৮দফা আন্দোলন করতেছি। আমাদেরকে আ.লীগের লোক বলে। আমরা আ.লীগ, ছাত্রলীগ করতে পারি। আমরাতো ৮ দফা আন্দোলন আ.লীগের সময়ও করছি। আমাদের এই দাবীতো পূরণ করেনি সরকার। কোন সরকারই করে নাই।
অভিযোগের বিষয়টি প্রতিবেশী রব্বানীর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, এই রাস্তাটি জনসাধারণের প্রয়োজনে আজকে ইট দিয়ে সলিং করেছে এই রাস্তাটি পৌর মেয়র টেন্ডার দিয়ে সি এস পাশ করিয়ে গত বছর করতে এসেছিলেন ঠিকাদার ফোরহাদ ঢালির মাধ্যমে তখন আওয়ামী লীগের জেলা সেক্রেটারি অনল বাবুর প্রভাবে এই রাস্তাটি পৌর মেয়র করতে পারে নাই। তাই এখন জনসাধারণের প্রয়োজনে জনগণ এই রাস্তাটির ইটের সলিং করে দেয় এতে আমার কোন দোষ ছিল না। এমনকি আমি এখনো ঢাকায় আছি আমি বাড়িতে ছিলাম না। সকালে থানা থেকে পুলিশ প্রশাসন সরজমিনে গিয়েছিল, এমনকি সেনাবাহিনী এখানে এসেছিল, তাদের কাছে সম্পূর্ণ অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। এখন তারা যে মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনীত। তাই এখন আমি পৌর প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাহাতে জনগণের প্রয়োজনীয় রাস্তাটি সঠিকভাবে করা যায় সেই ব্যবস্থা করে দেয়। আমি মিডিয়াকর্মীদের মাধ্যমে সঠিক নিউজটি তুলে ধরতে চাই। মিঃ রাব্বানী তার বক্তব্যের সমস্ত প্রমাণ প্রতিবেদককে দেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ হেলান উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন , এবিষয়ে রতন দে থানায় একটি জিডি করেছেন।



মন্তব্য করুন