শরীয়তপুরের জাজিরায় মানবপাচার মামলায় জসিম মাদবর নামে একজন গ্রেপ্তার হয়েছে পুলিশ।
১৩ লাক্ষ টাকার চুক্তিতে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে শরীয়তপুরের জাজিরায় জসিম মাদবর নামে ওই ব্যক্তিকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। শনিবার ৩০ নভেম্বর সকালে জাজিরার কাজির হাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম জাজিরার বড় গোপালপুর ইউনিয়নের পাঁচু মাদবর কান্দি (৪-নং ওয়ার্ড) গ্রামের মৃত সাদেক মাদবরের ছেলে।
এর আগে উপজেলার বিকেনগর (বড় কৃষ্ণনগর) ইউনিয়নের ছোবান্দি মাদবর কান্দি এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে রফিক মিয়া (২১) নামে একজনকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে জাজিরা থানায় লিখিত অভিযোগসহ সাংবাদিক সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার।
এ বিষয় একাধিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় নিউজ সম্প্রচারের পরেই গ্রেপ্তার হয় মানব পাচারকারী দালাল জসিম মাতবর।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রফিককে ৫ লাখ টাকা চুক্তিতে লিবিয়া পাঠায় জসিম। পরে লিবিয়ায় বেতন বেশি না হওয়ায় লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে পাঠানোর কথা বলে রফিককে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করে জসিম।(২৭লক্ষ টাকার বিনিময় মুক্তি মিলেনি রফিকের। বিদেশে আটকে রেখে মাফিয়াদের মাধ্যমে ভিডিও কলে তাকে খুন করবে বলে হুমকি সহ একাধিক নির্যাতনের চিত্র দেখানো হয়। এবং ধাপে ধাপে মুক্তিপণ দাবি করা হয়।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান দৈনিক রুদ্রবার্তা কে জানান, “লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় জসিম নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”



মন্তব্য করুন