২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) বিকালে আংগারিয়া ইউনিয়নে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও আংগারিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আংগারিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলোরা হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, আংগারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম সেন্টু, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল সরদার, আংগারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দীন ইসলাম, যুবদল নেতা আশিক হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল সরদার, আংগারিয়া ইউনিয়ন যুবদল নেতা বাদশা মোড়ল, স্বেচ্ছাসেবক দল নেতা আল-আমিন সরদার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সমাবেশে বক্তরা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয়েছিল। অন্যায়ভাবে তাকে সাজা দেয়া হয়েছিল, রোববার হাইকোর্টের রায়ে সেটা প্রমাণিত হয়েছে। হাইকোর্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বক্তরা আরও বলেন, মিথ্যা কখনও স্থায়ী হয় না। আর অবিচার কখনও ভাল ফলাফল নিয়ে আসে না। তারুণ্যের অহংকার তারেক রহমানকে বিনা অপরাধে দেশান্তরী করে রাখা হয়েছে। যারা তার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে।
উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।



মন্তব্য করুন