নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারে তাদের দেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আন্তর্জাতিক বাণিজ্যে উভয় দেশের লক্ষ লক্ষ মানুষ জড়িত। আমদানি রফতানি কার্যক্রম বন্ধ হলে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যশোর সার্কিট হাউস থেকে সড়ক পথে ভোমরা স্থল বন্দরে পরিদর্শনে যান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এসময় তিনি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার, কাস্টমস কার্যক্রম ও স্থল বন্দরে আমদানি রফতানি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি স্থল বন্দরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন।
নৌপরিবহন ও স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিজিবির খুলনা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল কবীর হোসেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সজীব খান, ভোমরা স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোয়েশনের নেতৃবৃন্দ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন