দুর্নীতর বিরুদ্ধ তারুণ্যের একতা- গড়বে আগামীর সুদ্ধতা’ এই শ্লোগানেক সামনে রেখে শরীয়তপুরের জাজিরায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উৎযাপন উপলক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মতিউল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ আলী,কার্যনির্বাহী সদস্য জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, জাজিরা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়া আকতার, মির্জা হজরত আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিবলী সুলতানা ও নারী বিকাস কেন্দ্রের পরিচালক নাসিমা আকতার নিয়াসা প্রমূখ, এসময়ে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ সুন্দর ও সফলভাবে আয়োজন করতে ব্যাপক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করেন