শরীয়তপুরের জাজিরা মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে খালিদ হাসান ফেরদৌস ( ২০) নামের এক তরুনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে যানা যায় ফেদৌস মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে গতকাল ৭ ডিসেম্বর সন্ধা ৬ টার সময় জাজিরা পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানের কাছে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খালিদ হাসান ফেরদৌস গুরুতর আহত হয়, স্থানীয় ও পথচারী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন ঢাকা নেয়ার পথে পদ্মাসেতু পার হওয়ার পথে ফেরদৌস মারা যায়, মৃতুর খবর এলাকায় ছরিয়ে গেলে পৌর এলাকায় শোকের ছায়া পরে যায়।
ফেরদৌসের বাড়ি পৌরসভার আক্কেল মাহমুদ মুন্সি কান্দি শাহী মসজিদ এলাকায় তার বাড়িতে স্বজনদের কান্নায় আকাশ বাতা শোকের ভারি হয়ে ওঠে।
তার স্বজনরা যানান ফেদৌস মাঝে মধ্যে হঠাত মাথা ঘুড়ে পরে যাওয়ার ঘটনা ঘটত।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আল আমিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানের কাছে মটর সাইকেল দুর্ঘটনায় এক তরুনের মৃত্যুর খবর আমরা পয়েছি কেউ অভিযোগ না করলে এটা অপমৃত্যুর মামলা নথীভুক্ত হবে।



মন্তব্য করুন