শরীয়তপুরে সচেতনতামূলক সাইকেল র্যালী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এডুকো বাংলাদেশের অর্থায়নে এসডিএস পরিচালিত এ্যামপাওয়ার প্রকল্পের অধীনে শরীয়তপুর পৌরসভা মিলনায়তন থেকে কিশোর
-কিশোরীদের অংশগ্রহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৪ উদযাপন উপলক্ষ্যে সচেতনতামূলক সাইকেল র্যালী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পক্ষকাল ব্যাপী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠানের অংশ হিসেবে গত ৫ ডিসেম্বর ২০২৪ নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সচেতন করার জন্য সাইকেল র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে এসডিএস প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সাইকের র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের আলোচনা সভায় গুরুত্ব পায় বাংলাদেশের পিছিয়ে পড়া নারী ও কন্যা যারা বিভিন্ন অঞ্চলে গৃহকর্মীর কাজ করেন এবং পারিবারিকভাবে যেসকল নারীরা দিনরাত এক করে সাংসারিক কাজ করে যান কিন্তু বিনিময়ে সেসকল নারী ও কন্যারা নূন্যতম কোন মজুরী পান না বা মজুরী থেকে বঞ্চিত হন। বক্তারা তাদের বক্তব্যে এ বিষয়টি জোড়ালোভাবে তুলে ধরেন এবং নারীদের ন্যায্য মজুরী নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএসের মানবসম্পদ বিভাগের ফোকাল পার্সন, এ্যামপাওয়ার প্রকল্প ও উপ-পরিচালক অমলা দাস।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এসডিএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রকল্প সমন্বকারী ও এ্যামপাওয়ার প্রকল্প আলী ইসলাম মৃধা আশিক।
এইচডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, “ আমরা প্রতি বছরই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে ১৬ দিনের প্রচারাভিযান করে থাকি। তাতে কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। সামান্য কিছু লোকজন সচেতন হলেও আমাদের সমাজে বেশিরভাগ লোকই এ সম্পর্কে উদাসীন। তারা প্রতি নিয়ত নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংতায় জড়িত। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে বাংলাদেশে যে সকল আইন রয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোড় দাবি জানাচ্ছি। যদি আইনের কঠোর প্রয়োগ হতো তাহলে আমাদের দেশে নারীর প্রতি সহিংসতা আরো অনেক ক্ষেত্রে কমে আসতো। তাই সকলকে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহবান জানাচ্ছি।”



মন্তব্য করুন