দুর্নীতর বিরুদ্ধে তারুণ্যের একতা- গড়বে আগামীর সুদ্ধতা’ এই শ্লোগানেক সামনে রেখে শরীয়তপুরের জাজিরায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরেধী দিবসে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সমনে নড়িয়া জাজিরা মহা সড়কে দুর্নীতি বিরোধী স্লোগান নিয়ে মানব বন্ধন শেষে জাজিরা উপজেলা শিল্পকলা একাডেমী হলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনা ও জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সলেমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আলী, সদস্য জাজিরা বিশ্ব বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রীনা রানী দাস, মির্জা হজরত আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিবলী সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার সি এম এনামুল হক, এসময়ে উপস্থিত ছিলেন জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মতিউল ইসলাম সেলিম, কার্যনির্বাহী সদস্য জাজিরা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আকতার, নারী বিকাস কেন্দ্রের পরিচালক নাসিমা আকতার নিয়াসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন বিভাগের কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও ছাত্র-ছাত্রী বৃন্দ। মানব বন্ধনের পুর্বে উপজেলা চত্তরে বিভিন্ন দর্শনীয় স্থানে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন লাগানো হয়।



মন্তব্য করুন