শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় সোমবার সকালে (পিকেএসএফ)আর্থিক ও কারিগরি এর সহযোগিতায় নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) এর কৃষি ইউনিটের মৎস্য খাত এর মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরি প্রদর্শনীর ফলাফল স্বরূপ মাঠ দিবস আয়োজন করা হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার নড়িয়া উপজেলার বিঝারী বাজার সংলগ্ন পুকুর পাড়ে
মাঠ দিবসে পোনার গুণগতমান, মানসম্মত হ্যাচারীর সাথে লিংকেজ, ব্রুড মাছের উৎস ও নার্সারি ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করা হয়।
মাঠ দিবসের সমন্বয়কারী হিসেবে সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান দায়িত্ব পালন করেন। মাঠ দিবসটিতে সভাপতিত্ব করেন সংস্থার কৃষি ইউনিটের ফোকাল পারসন মোঃ শওকত হোসেন।
উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন ভোজেশ্বর ও বিজারী শাখার মৎস্য চাষিগন আরো উপস্থিত ছিলেন নুসা এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন