নিউইয়র্ক জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা নিউইয়র্কে পৌঁছান। বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হওয়ার সময় আগে থেকে জড়ো হওয়া আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাতে ফেসবুকে লিখেছেন— “এ ঘটনা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। তবে সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে, তাই ধৈর্য ধরুন।”
ঘটনাটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং প্রবাসী রাজনীতির উত্তেজনা ও দলীয় বিরোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্য করুন