বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারির নির্বাচন, প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ।
ড. ইউনূস বৈশ্বিক স্বাস্থ্যবিমা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্যসেবায় ঋণপ্রাপ্তি এবং সামাজিক ব্যবসা ভিত্তিক ওষুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
দিনের শেষে তিনি Fashion for Development এবং সামাজিক উদ্ভাবনে সরকারি‑বেসরকারি সহযোগিতা বিষয়ক দুটি ইভেন্টে অংশ নেন।



মন্তব্য করুন