নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে থাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে সৌজন্য বিনিময়ের সময় তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আয়োজিত এই সংবর্ধনায় বিশ্বজুড়ে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রফেসর ইউনূস স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ট্রাম্পের বাংলাদেশ সফরের আমন্ত্রণটি দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।



মন্তব্য করুন