ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে মৃত শিশু জন্মকে কেন্দ্র করে চাঁদা দাবি করার অভিযোগে এ অভিযান চালানো হয়।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
স্থানীয়দের ভাষ্য, সেফ হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানে কয়েকজন সমন্বয়ক পরিচয়ে গিয়ে হাসপাতাল মালিকের কাছে চাঁদা দাবি করে। তারা মব তৈরি করে চাপ সৃষ্টি করে। মালিক সেনাবাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করা হয়।
হাসপাতাল মালিক শিল্পী আক্তার জানান, মৃত শিশু জন্মের পর কয়েকজন বারবার তার ও তার ছেলের কাছে চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে প্রবেশ করে। পরে তিনি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে নিয়ে যায়। তিনি থানায় গিয়ে চাঁদাবাজির মামলার আবেদন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে সাইফুল ইসলাম রাব্বি মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার চার নম্বর আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন, তবে অভিযোগের ভিত্তিতে সংগঠন থেকে বহিষ্কৃত হন।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, সেনাবাহিনী আটক পাঁচজনকে থানায় হস্তান্তর করেছে। হাসপাতাল মালিকের আবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। তিনি জানান, রাব্বির বিরুদ্ধে আগেও মামলা রয়েছে।
এর আগে গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোলাম মোস্তফার বাসায় গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে



মন্তব্য করুন