ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়ির অস্থিরতার পেছনে বিদেশি ইন্ধন রয়েছে এবং পূজা ব্যাহত করার চেষ্টা চলছে।
রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, একটি মহল শান্তিপূর্ণ দুর্গাপূজা ঠেকাতে সক্রিয়। তার দাবি, খাগড়াছড়ির ঘটনাগুলো সেই মহলের প্রভাবেই ঘটছে।
তিনি আরও বলেন, দেশে দুর্গাপূজা যেন উৎসবমুখর না হয়, সেজন্যই খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে।
উপদেষ্টা জানান, খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে আটকা পড়া বেশিরভাগ পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তা বন্ধ না করে, পূজা নির্বিঘ্নে আয়োজিত হয়—সবার সহযোগিতা প্রয়োজন।”



মন্তব্য করুন