ভোলা, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সোমবার সন্ধ্যায় চরফ্যাশনে সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাসভবনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

চরফ্যাশনের আহম্মদপুর ইউনিয়ন ও দুলারহাট থানা শাখার নেতাদের নিয়ে এই দলবদল অনুষ্ঠান হয়। সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম ফুলের মালা পরিয়ে নবাগতদের দলে অন্তর্ভুক্ত করেন।

নাজিম উদ্দীন আলম বলেন, “গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা আমাদের দলে এসেছেন।” তিনি যোগদানকারীদের অভিনন্দন জানান এবং বিএনপির শক্তি বৃদ্ধির আশা প্রকাশ করেন।

মাওলানা ওমর ফারুক জানান, জামায়াতের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তারা বিএনপিকে গ্রহণযোগ্য মনে করেছেন। “গণতন্ত্র রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় আমরা বিএনপির সঙ্গে থাকব,” বলেন তিনি।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।