ময়মনসিংহ, ১ অক্টোবর ২০২৫
হালুয়াঘাটে গারো কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামি আবুল বাশার ও সহযোগী মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ, নিশ্চিত করেছে সদর দপ্তর।
ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। নবম শ্রেণির ওই শিক্ষার্থী বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে গেলে ফেরার পথে অটোরিকশা চালক বাশার তাকে পূজামণ্ডপ দেখানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় কিশোরীকে নামিয়ে দিয়ে অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পুলিশ তাৎক্ষণিক অভিযানে গিয়ে বাশারের বাড়ি তল্লাশি চালায় এবং তার অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, “মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য ডেকে নিয়ে যায়, পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে।”
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন জানান, দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।”



মন্তব্য করুন