নারায়ণগঞ্জ, ০১ অক্টোবর ২০২৫, বুধবার সন্ধ্যা

সারা দেশের ৩৩ হাজার পূজা মণ্ডপের মধ্যে ৪৯টিতে নাশতার চেষ্টা শনাক্ত করে র‌্যাব ১৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ তথ্য দেন। তিনি বলেন, “ধর্মীয় সংস্কৃতিতে বাঁধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে উৎসব পালন করবে—এটাই র‌্যাবের লক্ষ্য।

এর আগে তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় র‌্যাব‑১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিন এবং পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহা উপস্থিত ছিলেন।