আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে জাজিরা উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটিতে ১০ জন নেত্রীকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন অন্তর্ভুক্তদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক পদে ৬ জন এবং সদস্য পদে ৪ জন রয়েছেন। নবনিযুক্ত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, নারী ভোটারদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শরীয়তপুর জেলা শাখার সভাপতি আল আসমা উল হুসনা বিষয়টি নিশ্চিত করেন।
জাজিরা উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত নেতৃবৃন্দ হলেন—যুগ্ম-আহ্বায়ক: ইসরাত আবেদীন, কাজী মোরিয়া হোসেন, নুরুন্নাহার আক্তার, সবিতা আক্তার, রেখা ইসলাম ও মাহমুদা কলি রিতা।

সদস্য: তাসলিমা আক্তার পাখি, নাজমা আক্তার, শারমিন আক্তার ও ঝর্ণা আক্তার।
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই নতুন সংযোজন করা হয়েছে। এতে করে জাজিরা উপজেলায় মহিলা দলের রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।