বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান (সিপন) শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগরের ডা. মোসলেম উদ্দিন খান কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি এ্যাডভোকেট সিপন নিজেই সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
জানাযায়, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান (সিপন) শরীয়তপুরে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় এবং সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তারই ধারাবাহিকতায় জাজিরা উপজেলার জয়নগর ডা. মোসলেম উদ্দিন খান কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন তিনি।
এদিকে, এ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান (সিপন) ওই কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার পর থেকে নানান শ্রেণী পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে, ডা. মোসলেম উদ্দিন খান কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে মনোনীত হওয়ার পর তিনি সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও তিনি কলেজের গভর্নিং বডির সকল সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছেন।

মন্তব্য করুন