শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বটতলা বাজার এলাকার বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শরীয়তপুর–২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরনের নির্দেশনায় এবং বিএনপি নেতা ও নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সুজন বেপারীর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং এই অপূরণীয় ক্ষতির শোক সহনীয় করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুলতানা মাহামুদ এবং রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা নেছারউদ্দিন মেলকার।
এছাড়াও বিএনপি নেতা দাদন মীর মালত, সাদেক আলী সরদার, ছাত্তার আকন, শাহআলম ফরাজী, আসমত ফরাজী, খবির রাড়ি, শাজাহান কাজী, আনায়োর রাড়ীসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পরিবেশ ছিল ভাবগম্ভীর ও শোকাবহ।