শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নড়িয়া পৌরসভার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আলতাপ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর কারিগরী) নাজমুল হাসান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (নড়িয়া জোনাল অফিস) এস. এম. আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পল্লী বিদ্যুৎ সমিতির এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।



মন্তব্য করুন