শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে গোসাইরহাট উপজেলার হাটুরিয়া জিয়াউর রহমান আহাদ মিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবলসহ বিভিন্ন খেলার সরঞ্জাম তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,
“শিক্ষার পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা করলে মনোযোগ বৃদ্ধি পায়, শৃঙ্খলা গড়ে ওঠে এবং সমাজে মাদক ও অপসংস্কৃতি দূর হয়।”
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আরও বলেন,
“শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশে যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি খেলাধুলার মাধ্যমেও নেতৃত্ব, দলগত চেতনা ও আত্মবিশ্বাস তৈরি হয়।”
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং নব উদ্দীপনায় খেলাধুলায় অংশ নেওয়ার উৎসাহ জানান।

মন্তব্য করুন