শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। যৌথ সঞ্চালনা করেন মাস্টার শাহিন (বিনোদপুর ইউনিয়ন বিএনপি) ও আল আমিন মাদবর (মাহমুদপুর ইউনিয়ন কৃষক দল)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, মোফাজ্জেল হোসেন ফকির, শাহ মোঃ আব্দুস সালাম, সদর উপজেলার সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান শাহজাহান ঢালী, চন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক প্রমুখ।
এছাড়া জেলা যুবদলের সাবেক সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন আখন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এ্যাড. নুরুজ্জামান সিপন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের অন্যান্য নেতা-কর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন—এ মর্মেও দোয়া করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সরদার একেএম নাসির উদ্দীন কালু ও সাঈদ আহমেদ আসলাম এর হাত ধরে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান **শাহজাহান ঢালীসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এই দোয়া ও মিলাদ মাহফিলটি শরীয়তপুরে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করেছে।