বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ডুমুরিয়া ও ফুলতলার জনপদে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে অভূতপূর্ব গণজাগরণ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষ এখন বাঁধভাঙা জোয়ারের মতো কেন্দ্রে আসার প্রস্তুতি নিচ্ছেন। ৫৪ বছরের শাসনে মানুষ কেবল দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনই পেয়েছে। এখন সময় এসেছে ইনসাফভিত্তিক সমাজ গড়ার।”
তিনি আরও উল্লেখ করেন যে, ইসলামী মূল্যবোধ ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গঠিত ১০ দলীয় জোট একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এজন্য তিনি সারাদেশের ভোটারদের জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। পথসভায় জামায়াতের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন