ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা সীমান্তবর্তী কৈয়াপুনিয়া এলাকায় এই সফল অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। নিয়মিত টহলের অংশ হিসেবেই এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্য করুন