শরীয়তপুর–৩ সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘোষিত সূচি অনুযায়ী ২৮ জানুয়ারি কনেশ্বর ও ইসলামপুর ইউনিয়নে প্রচারণা শুরু হবে। ২৯ জানুয়ারি মহিষার ও নারায়ণপুর, ৩০ জানুয়ারি কোদালপুর ও গরিবেরচর এবং ৩১ জানুয়ারি নাগেরপাড়া ও সমন্তাসার ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১ ফেব্রুয়ারি ছয়গাঁও ইউনিয়নে, ২ ফেব্রুয়ারি কুচাইপট্টি ও গোসাইরহাট ইউনিয়নে এবং ৩ ফেব্রুয়ারি সিধলকুড়া ও পূর্ব ডামুড্যা ইউনিয়নে প্রচারণা চালানো হবে। ৪ ফেব্রুয়ারি ধানকাঠি এলাকায় কর্মসূচি রয়েছে।
৫ ফেব্রুয়ারি সিড্যা ও দারুল আমান ইউনিয়নে, ৬ ফেব্রুয়ারি রামভদ্রপুর ইউনিয়নে এবং ৭ ফেব্রুয়ারি ভেদরগঞ্জ ও ডামুড্যা পৌরসভায় প্রচারণা অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি হাতুরিয়া ও এদিলপুর ইউনিয়নে কর্মসূচি থাকলেও ৯ ফেব্রুয়ারি কোনো কার্যক্রম রাখা হয়নি। শেষ দিনে, ১০ ফেব্রুয়ারি গোসাইরহাট পৌরসভায় গণসংযোগের মধ্য দিয়ে প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারণা কার্যক্রম কভার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের জন্য মিডিয়া ও প্রচার সেলের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।



মন্তব্য করুন