শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তিনি রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলার সামাদ ইসলামী অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি।
অপু বলেন, “শরীয়তপুর আমার পরিবার। এখানকার মানুষই আমার আপনজন। আমি রাজনীতি করতে এসিনি, এসেছি মানুষের কল্যাণে কাজ করতে, সুখ-দুঃখের সঙ্গী হতে।” তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকতে চান।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণ তার বক্তব্যে সমর্থন জানান। বক্তৃতা শেষে তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
অপু জানান, তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।



মন্তব্য করুন